Featured

1
এখানে সার্চ দিয়ে খবর খুজুন

রবিউল হোসাইন সবুজঃ

বাংলাদেশ শিক্ষক সমিতির লাকসাম উপজেলা শাখার নির্বাহী কমিটির পরিচিত সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে আর্থিক সম্মানী প্রদান অনুষ্ঠান হয়। আজ শুক্রবার ৫ সেপ্টেম্বর সকালে লাকসাম পৌর অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

লাকসাম উপজেলা শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি মাহবুবুর আলমের সভাপতিত্ব এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি নির্বাহী চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির (কুমিল্লা বিভাগ) সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়া।

প্রধান বক্তা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম।
 
বিশেষ অতিথি অতিথি ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব জাকির হোসেন, সাবেক ছাত্রনেতা মোঃ আবদুর রহিম, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক সরওয়ার জাহান দোলন, লাকসাম পৌর বিএনপির সভাপতি মজির আহমেদ, লাকসাম উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল,সাবেক সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ নুর উল্লাহ্ রায়হান, সাবেক পৌর বিএনপির সভাপতি আবুল হাসেম মানু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহ সুলতান খোকন, লাকসাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশুসহ লাকসাম উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাষ্টার ইদ্রিস মিয়াসহ নেতৃবৃন্দসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে উপস্থাপন করেন লাকসাম উপজেলা শিক্ষক সমিতির সিনিয়র সহ- সভাপতি কামাল হেসেন হেলাল।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে লাকসাম উপজেলা শিক্ষক সমিতির কার্য নির্বাহী কমিটির পরিচয় পর্বসহ অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা ও নগদ অর্থায়ন হাতে তুলেদেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।