ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনের ঘর থেকে ৪০
কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে থানার উপপরিদর্শক
(এসআই) মেহেদী হাসান জুয়েলের নেতৃত্বে শশীদল উত্তরপাড়ায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে জসিম উদ্দিন পালিয়ে যায়। ঘরের স্টিলের আলমারি ও ওয়াল
সুকেছ থেকে ২০ বান্ডিলে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের তথ্যমতে, জসিম
দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ
করছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

