লালমাইয়ে ১৩ বছরের স্কুল শিক্ষার্থীকে মাদ্রাসায় ধর্ষণ
কুমিল্লার লালমাই উপজেলার রসুলপুর গ্রামে শনিবার (২৫ অক্টোবর) সকালে কুরআন শিক্ষার নামে মাদ্রাসায় গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ১৩ বছরের এক শিশুকন্যা। অভিযোগকারী মাদরাসা পরিচালক কাতার প্রবাসী আনোয়ার হোসেন (৪২) এখনো পলাতক। ভুক্তভোগীর পিতা অটোরিকশা চালক সাদ্দাম হোসেন লালমাই থানায় মামলা দায়ের করেছেন।
হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার প্রতিদিনের মতো সকালে রসুলপুর দারুস সুন্নাহ নূরানী হাফিজিয়া এতিমখানা ও মাদরাসায় যান। অভিযোগে বলা হয়, মাদরাসার দায়িত্বে থাকা আনোয়ার তাকে গোপন কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে জ্বীনের ভয় ও জীবননাশের হুমকি দিয়ে চুপ থাকতে বাধ্য করেন।
ঘটনার পর অসুস্থ হয়ে পড়লে সাদিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে চিকিৎসা চলছে।
ভুক্তভোগীর পিতা সাদ্দাম হোসেন বলেন, আমি মোটামুটি সংসার চালাই। আমার মেয়ের সঙ্গে যা হয়েছে, তার বিচার চাই। থানায় মামলা করেছি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সমাজপতি জানান, আনোয়ারের ভাইয়েরা প্রতিদিন ঝামেলা করছে। প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।
লালমাই থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, মামলা গ্রহণ করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। শিগগিরই ধরা পড়বে।
এলাকায় শিশু নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। মাদরাসা কর্তৃপক্ষ এখনো কোনো বক্তব্য দেয়নি।
সূত্রঃ দৈনিক ইনকিলাব ।

