Featured

1
এখানে সার্চ দিয়ে খবর খুজুন

কুমিল্লায় দুটি পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে সাংবাদিকদের সমাবেশ

 কুমিল্লায় দুটি পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে সাংবাদিকদের সমাবেশ

সংবাদদাতা:

কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক আমাদের কুমিল্লা ও দৈনিক পূর্বাশা পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে এবং সারাদেশে বন্ধ হওয়া টেলিভিশন ও গণমাধ্যম পুনরায় চালুর দাবিতে সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার উদ্যোগে (২৯ আগস্ট) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা প্রেসক্লাবে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ও সিটিভি নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ওমর ফারুকী তাপস। এতে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, সাবেক সহ-সভাপতি অশোক কুমার বড়ুয়া, সহ সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক পূর্বাশার ভারপ্রাপ্ত সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সিনিয়র সদস্য ও দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার মো. শহীদুল্লাহ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা ও দৈনিক আমার দেশ কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি শাহ আলম শফি, সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য ও দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শহীদুল্লাহ মিয়াজী, আরটিভির কুমিল্লা প্রতিনিধি গোলাম কিবরিয়া, যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি।

সভায় আরও উপস্থিত ছিলেন দৈনিক আমাদের কুমিল্লার সাবেক স্টাফ রিপোর্টার ও বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, সাবেক প্রতিনিধি জসিম উদ্দিন চৌধুরী, সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বাশার প্রতিনিধি মনির হোসেন, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি আশিকুর রহমান, দেশ টিভির প্রতিনিধি সুমন কবির ভূঁইয়া, দৈনিক স্বাধীন ভোর পত্রিকার সম্পাদক সোহাগ মিয়াজী, কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নেকবর হোসেন, দৈনিক সকালের খবরের প্রতিনিধি মামশাদ কবির, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুমিল্লার সাধারণ সম্পাদক ও নাগরিক টিভির প্রতিনিধি দেলোয়ার হোসেন আকাইদ, কুমিল্লা প্রেসক্লাবের প্রচার সম্পাদক এন কে রিপন, কালের কণ্ঠ প্রতিনিধি জাহিদ পাটোয়ারী, চেতনা ৭১ নিউজের সম্পাদক মাইনুল হক স্বপন, দৈনিক ডাক প্রতিদিনের প্রতিনিধি আয়েশা আক্তার, দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি ফারুক আজম, দৈনিক সমাচারের প্রতিনিধি মো. শাফি, দৈনিক আজকের কুমিল্লার প্রতিনিধি হাবিবুর রহমান মুন্না, স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলাম রানা, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি শাহ ইমরান, ৭১ টিভির ক্যামেরাপার্সন সাইদুর রহমান সোহাগ, দৈনিক পূর্বাশার প্রতিনিধি তামিম আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, কুমিল্লা থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক আমাদের কুমিল্লা ও পূর্বাশা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে, যা সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ। তারা বলেন, গণতন্ত্র ও সুশাসনের জন্য সংবাদপত্রের স্বাধীনতা অপরিহার্য। সংবাদপত্র বন্ধ হলে সাংবাদিকরা কর্মহীন হয়ে পড়ে এবং সমাজে অন্যায়-অবিচার বেড়ে যায়।

তাই তারা অবিলম্বে বন্ধ হওয়া টেলিভিশন ও পত্রিকাগুলো চালু করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।