Featured

1
এখানে সার্চ দিয়ে খবর খুজুন

লালমাই উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক হলেন রিপন দাস।

লালমাই উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক রিপন দাস।    

স্টাফ রিপোর্টারঃ

২১ নভেম্বর (মঙ্গলবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী, কুমিল্লা দঃ জেলা আওয়ামীলীগের সভাপতি ও কুমিল্লা-১০(লালমাই, সদর দক্ষিণ, নাঙ্গলকোট)  আসনের সাংসদ আ.হ.ম মুস্তফা কামাল এম. পি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আক্তার হোসেন পারভেজ কে আহবায়ক করে ১২২ সদস্য বিশিষ্ট লালমাই উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের নির্বাচন পরিচালনা কমিটির অনুমোদন করেন। 


কমিটিতে যুগ্ম আহবায়ক হন লালমাই উপজেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব রিপন দাস। তিনি লালমাই উপজেলাধীন বাগমারা উত্তর ইউনিয়নের মনোহরপুর গ্রামের বাসিন্দা। 

লালমাই উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের নির্বাচন পরিচালনা কমিটিতে যুগ্ম আহবায়ক করায় তিনি অর্থমন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল (এম.পি),কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মহশিন রহমান ও লালমাই উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আক্তার হোসেন পারভেজসহ আওয়ামীলীগ  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামীলীগ ও অর্থমন্ত্রীকে পুনরায় বিজয়ী করার লক্ষ্যে আমরা সেচ্ছাসেবকলীগ আক্তার ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব"।