ব্যবসায়ীরা এখন কাউকে চাঁদা দিতে হয় না -লাকসামে এলজিআরডি মন্ত্রী
লাকসাম প্রতিনিধিঃ
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীদের সাথে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জুন) বিকেলে বঙ্গবন্ধু পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, সামনে ইলেকশন। তাই অনেকে জুজুর ভয় দেখাচ্ছে। তারা আমাদের গার্মেন্টস কেনা বন্ধ করতে পারবে না। পারলে অনেক আগেই বন্ধ করে দিত। তারা আমাদের গার্মেন্টস না নিলে ১০ ডলারের কাপড় ১শ'-২শ' ডলারে কিনতে হবে। আমরা তাদের খাইওনা, পরিওনা।
তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ভিক্ষুকের জাতি থেকে আমরা আজ আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত হয়েছি। ব্যবসায়ীরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। ন্যায় প্রতিষ্ঠা ও সুশাসন কায়েমের জন্য ব্যবসায়ীদের ভূমিকা রয়েছে। আর জনপ্রতিনিধিরা যদি দায়িত্বশীল হয় তাহলে সমাজে সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়ন ত্বরান্বিত হয়। শেখ হাসিনার নেতৃত্বে দেশে খাদ্য ঘাটতি পূরণ হয়েছে, শতভাগ বিদ্যুতায়নসহ অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। ২০৪১ সালের মধ্যে আমরা বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরিত করবো।
মন্ত্রী বলেন, ব্যবসায়ীরা এখন নির্বিঘ্নে ব্যবসা করছেন। কাউকে চাঁদা দিতে হয় না। আমার দলের কেউ যদি অন্য দলের লোকদের জায়গা-জমি দখল বা অন্যায় করে তাদেরকে বরদাস্ত করা হবে না।
এ সময় মন্ত্রী লাকসাম-মনোহরগঞ্জ এলাকা থেকে মাদক নির্মূলের অঙ্গীকার ব্যক্ত করেন। অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে কেউ মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী আছে কি-না তাদের চিহ্নিত করতে জনপ্রতিনিধিদের দায়িত্ব দেন।
লাকসাম ব্যবসায়ী সমিতির সভাপতি তাবারক উল্লাহ কায়েসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ইউনুছ ভুঁইয়া, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের।
পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা, লাকসাম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পিন্টু রঞ্জন সাহা ও মোশারফ হোসেন মজুমদারের পরিচালনায় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, নজরুল ইসলাম, ইমাম হোসেন, পৌরসভার সাবেক প্যানেল মেয়র বাহার উদ্দিন বাহার, ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আজিজ, শাহজাহান মজুমদার, আবু ছায়েদ বাচ্চু, জুয়েলারি ব্যবসায়ী নেতা প্রবির সাহা, সুভাষ বনিক, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন সাকন, স্যানিটারী অ্যান্ড টাইলস এসোসিয়েশনের সভাপতি মোঃ হুমায়ূন কবির কামাল, সার ব্যবসায়ী সমিতির আলহাজ খোরশেদ আলম, মার্কেট মালিক সমিতি, তৈল কল মালিক সমিতি, মনোহারি ও পরিবেশ সমিতি, টেলিকম ব্যবসায়ী সমিতি, হাসপাতাল মালিক সমিতি, কাপড়, পুস্তক, পাদুকা, চাউল, লৌহজাত, চামড়া, মুদি, হোটেল, ইলেকট্রিক,সেলুন, কাঁচামাল, মাছ, পোল্ট্রি, পান, বেকারী ব্যবসায়ী সমিতিসহ ৪১টি শাখা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

