লালমাইতে নৌকার প্রার্থী জয়ী: ভোটার উপস্থিতি কম!
মোহাম্মদ মঞ্জুরুল আলমের ঘোষণা করা ফলাফলে দেখা গেছে, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কামরুল হাসান শাহীন ২৩ হাজার ৪৬ ভোট পেয়ে জয় লাভ করেছেন। বিদ্রোহী প্রার্থী (আনারস প্রতীক) কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার পেয়েছেন ৮ হাজার ৮২১ ভোট ও উপজেলা আওয়ামী লীগের সদস্য (কাপ- পিরিচ) মো. হারুন অর রশিদ মজুমদার পেয়েছেন পাঁচ হাজার ৪৬ ভোট।
এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের মধ্যে মিজানুর রহমান (চশমা) ১৯ হাজার ৪৭৯ ভোট পেয়ে জয়লাভ করেন। নারী ভাইস চেয়ারম্যান পদে মাহমুদা আক্তার (ফুটবল) ২২ হাজার ১৬৪ভোট পেয়ে জয় লাভ করেছেন।
প্রসঙ্গত, মোহাম্মদ কামরুল হাসান ওরফে শাহীন কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়কের পদে রয়েছেন। শাহীনের চাচা সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তাঁর বাবা উপজেলা আওয়াী লীগের সভাপতি আবদুল হামিদ এবং আরেক চাচা গোলাম সরওয়ার পাশের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
