Featured

1
এখানে সার্চ দিয়ে খবর খুজুন

পুলিশ সুপার আব্দুল মান্নানের সাথে মতবিনিময় করেন চৌদ্দগ্রাম উপজেলা আ'লীগের নেতৃবৃন্দ

 

পুলিশ সুপার আব্দুল মান্নানের সাথে মতবিনিময় করেন চৌদ্দগ্রাম উপজেলা আ'লীগের নেতৃবৃন্দ

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লা জেলা পুলিশ প্রধান সুপার আবদুল মান্নান  বিপিএম (বার) সাথে তাঁর সম্মেলন কক্ষে মতবিনিময় করেন চৌদ্দগ্রাম উপজেলা আ'লীগ ও সামাজিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার মতবিনিময় সভায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন রেজা বীর প্রতিকের নেতৃত্বে আলোচনায় সভায় অংশ নেন বিশিষ্ট রাজনীতিবিদ ও শিল্পপতি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি উপ কমিটির সদস্য এম তমিজ উদ্দিন ভুঁইয়া সেলিম, চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা খোন্দকার শরীফ, চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ও  শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জালাল মজুমদার, নারী নেত্রী আয়শা জামান সীমু, আ'লীগ নেতা চৌধুরী জাফর আহমেদ, আলকরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  ইসমাইল হোসেন বাচ্চু,  গোলাম মাওলা শিল্পী, সাবেক চেয়ারম্যান  গোলাম ফারুক হেলাল,  আবুল কালাম আজাদ নয়ন , কনকাপৈত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  শান্ত বেলাল,  আ'লীগ নেতা  নূরে আলম জিকু, ঘোলপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  কাজী জাফর , চৌদ্দগ্রাম উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম  শাহীন মজুমদার, যুবলীগ নেতা আলমগীর হোসেন,  তৃণমূল আওয়ামীলীগ সভাপতি টিপু সুলতান,  আব্দুল আজিজ স্বপন,কবির মুন্সি, গিয়াস উদ্দিন চৌধুরী,  সোহাগ মোর্শেদ চৌধুরী, জিয়াউর রহমান খান নয়ন, নয়ন সাহা, আবুল খায়ের, কাজী ইকবাল, ইকবাল বিন মুফতি, সেলিম জাহাঙ্গির, ইদ্রিস মিয়াজী, গোলাম মোর্শেদ মাসুম, নাসির ইউ চৌধুরী, সোহেল রানা হাজারী, ফিরোজ রহমান রাসেল, আশরাফুল আলম রিপন, জাকির হোসেন বাবু, জামশেদ আলম, ওমর ফারুক প্রমুখ।

জেলা পুলিশ প্রধান বলেন, আগামী জাতীয় নির্বাচনের সময় আর বেশী নেই। সুষ্টু এবং সফল নির্বাচন করার জন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি। কোন অবস্থাতেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কাম্য নয়। কুমিল্লার জেলা প্রশাসন এ ব্যাপারে অত্যন্ত সচেতন ও সজাগ। সকল মহলের দায়িত্বশীল সহযোগীতা তিনি কামনা করেন। তিনি আরও বলেন অত্র এলাকায় নাগরিকগণের শান্তিপূর্ণ জীবন বজায় রাখতে পুলিশ কাজ করে যাবে। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিগণ তাঁকে সকল ধরনের সহযোগীতার আশ্বাস দেন।

জেল পুলিশ প্রধানকে আলোচনায় সহযোগীতা করেন জেলা সিটি এস বি প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মতিউল ইসলাম ও ডি, আই, -১ জনাব সৈয়দ মো: ফজলে রাব্বি।

অনুষ্ঠান শেষে উপস্থিত  ব্যক্তিদের জেলা পুলিশের পক্ষ থেকে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠান শেষে কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান বাবলুর সঙ্গে ও সৌজন্যে সাক্ষাৎ করেন  নেতৃবৃন্দ।