Featured

1
এখানে সার্চ দিয়ে খবর খুজুন

টমছমব্রীজে স্বর্ণ ছিনতাই - মামলার ১২ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার, স্বর্ণ উদ্ধার

স্টাফ রির্পোটারঃ 

ছিনতাই এর ঘটনায় মামলা রুজুর ১২ ঘন্টার মধ্যে ০২ ভরি ওজনের লুন্ঠিত স্বর্ণের চেইন এবং কানের দুল উদ্ধার সহ ০২ জন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার।

গত ০৬/০৫/২০২৩ খ্রি. তারিখ দুপুর ১২.০০ ঘটিকার সময় ভিকটিম  বকুল বেগম (৪০), এ/পি সাং- দক্ষিণ বাগিচাগাঁও  থানা- কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা তার স্বামী ওমর ফারুক সহ তাদের গ্রামের বাড়ী মনোহরগঞ্জ থানা এলাকা হতে চাউলের ০৭টি বস্তা নিয়া সিএনজি অটোরিক্সা যোগে কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা হয়। কোতয়ালী মডেল থানাধীন দক্ষিণচর্থা এলাকার টমছমব্রীজ সাকিনস্থ নিউ হোস্টেল সংলগ্ন রাস্তায় ভিকটিম সিএনজি অটোরিক্সার পিছনে এবং তার স্বামী ড্রাইভারের বামপাশের সীটে বসাবস্থায় ০৬/০৫/২০২৩ খ্রি. তারিখ দুপুর ০২.০৫ ঘটিকার সময় জ্যামে পড়ে। ঐ সময় অজ্ঞাতনামা ০২ জন ছিনতাইকারী এসে একজন ভিকটিমের গলায় হলুদ কাটার (ছুরি) ধরে এবং অপর ছিনতাইকারী ভিকটিমের স্বামীকে ছুরি দিয়ে ভয় দেখায়। ছিনতাইকারীদের ভয়ে ভিকটিম বকুল বেগম এর কানের স্বর্ণের দুল ০২টি ও গলার স্বর্ণের চেইন ০১টি, যার সর্ব্ মোট ওজন প্রায় ০২ ভরি, (মূল্য অনুমান ১,৯০,০০০/-টাকা) খুলে ছিনতাইকারীদের দিয়ে দেয়। ছিনতাইকারী দুইজন অনুমান ০১ হইতে ০২ মিনিটের মধ্যে উক্ত ঘটনা ঘটিয়ে যানজটের মধ্যে দ্রুত পালিয়ে যায়। 

বর্ণিত ঘটনার সংবাদ ভিকটিম ১০/০৫/২০২৩খ্রি: তারিখ কোতয়ালী মডেল থানা পুলিশকে অবহিত করেন। এই ঘটনায় অজ্ঞাত নামা ০২জন ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা রুজু হয়। ঘটনার বিষয়টি পুলিশ সুপার কুমিল্লা মহোদয় অবগত হলে তার নির্দেশে ঘটনাস্থলের আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ পূর্বক ঘটনায় জড়িত ০২জন ছিনতাইকারী ১।  কামরুল হাসান (২৬), পিতা-হান্নান হোসেন প্রকাশ খোকন, সাং-উত্তর চর্থা, ২। মো: জহিরুল ইসলাম প্রকাশ জনি(৩৫), পিতা-মৃত সফিদুল ইসলাম, সাং- গর্জন খোলা উভয় থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাদ্বয়কে স্থানীয় সোর্সের মাধ্যমে সনাক্ত পূর্ব্ক গ্রেফতার করা হয়। মামলার ভিকটিম বকুল বেগম ছিনতাইকারী দুইজনকে সনাক্ত করেন। আসামীদ্বয়কে গ্রেফতার পূর্ব্ক অভিযান পরিচালনা করে ১০/০৫/২০২৩খ্রি: তারিখ রাত ২০.০০ ঘটিকার সময় লুন্ঠিত স্বর্ণের চেইন ০১টি এবং কানের দুল ০১ জোড়া(০২টি) আসামীদ্বয়ের দখল হতে উদ্ধার করা হয়। 

কামরুল হাসান (২৬), এর  নামে ডাকাতি, ছিনতাই, দ্রুত বিচার আইন সহ সর্ব মোট ০৮টি এবং মো: জহিরুল ইসলাম প্রকাশ জনি(৩৫) এর নামে ডাকাতি, চুরি, এবং দ্রুত বিচার আইনের ০৩টি সহ দুইজনের বিরুদ্ধে ১১টি পূর্বের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন।