Featured

1
এখানে সার্চ দিয়ে খবর খুজুন

বরুড়ায় অভিনব কায়দায় গরু চুরি, হাইওয়ে পুলিশের হাতে আটক ১ জন

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার বেলতলী নামকস্থানে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশ কর্তৃক আজ বুধবার (১৭ মে) ভোররাতে একটি চোরাই গরু ও পিকআপসহ মো. নজরুল ইসলাম নামক এক গরু চোরকে গ্রেফতার করেছেন। এসময় চোরাইকাজে ব্যবহৃত একটি পিকআপ আটক করা হয়েছে।

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, বুধবার ভোর চারটার দিকে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এসআই মো. চান মিয়া সঙ্গীয়ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার বেলতলী নামকস্থানে একটি চোরাই গরু ও পিকআপসহ কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার তীরচর গ্রামের মৃত আবদুল আওয়ালের পুত্র মো. নজরুল ইসলাম (৪৮) আটক করেছেন। এব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

উদ্ধারকৃত গরুটির মালিক বরুড়া উপজেলার শীলমুড়ী দক্ষিণ ইউনিয়নের আব্দুর রব মিয়ার হাতে তুলে দেয়।এই সময় উপস্থিত ছিলেন শীলমুড়ী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ফারুক হোসেন ভূইয়া।