বরুড়ায় এসএসসি পরীক্ষায় কঠিন পদক্ষেপ নিল ইউএনও সাবরিনা আফরিন মুস্তফা
বরুড়া প্রতিনিধিঃ
গতকাল মঙ্গলবার বরুড়ায় এস এসসি পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রে হামলা হওয়ার পর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজের এস এস সি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে আইন শৃঙ্খলা বিষয়ক নির্দেশনা দিচ্ছেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তফা।
বরুড়া উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তফা বলেন বরুড়ায় এস এসসি পরীক্ষা সুশৃঙ্খল পরিবেশ আনতে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশ মোতায়েন করা হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া যাবে না।বরুড়ায় নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য কুমিল্লার বরুড়া উপজেলার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির গণিত পরীক্ষায় নকল করতে বাধা দেওয়ায় কক্ষ ভাঙচুর করেছে পরীক্ষার্থীরা। এরপর ওই বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্র ফলকামুড়ি শাহেরবানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে স্থানান্তর করা হয়েছে।