চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের ১নং যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মিয়া মোঃ যোবায়ের। বিশেষ বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শাহনেওয়াজ মজুমদার। মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর যুবদলের ১নং যুগ্ম আহবায়ক আশিকুর রহমান আশিক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, মোঃ আবুল হাসেম, নুর মোহাম্মদ, জাকির হোসেন, শরীফ হাসান, মোঃ লতিফুর রহমান মজুমদার, মোঃ দেলোয়ার হোসেন মজুমদার মাছুম, রফিকুল ইসলাম শামীম, মোঃ রিপন মিয়া, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ইয়াছিন সবুজ, মোঃ বেলাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য কামরুল ইসলাম ভূঁইয়া, ঘোলপাশা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান সুমন, উপজেলা যুবদল নেতা মোঃ খোরশেদ আলম, জগন্নাথদীঘি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, চিওড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ শাহীন, শুভপুর দক্ষিণ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সেলিম মিয়া, যুগ্ম আহবায়ক আবুল হাসেম, কাশিনগর উত্তর ইউনিয়ন যুবদল নেতা ইয়াকুব গাজী, ৩নং কালিকাপুর ইউনিয়ন যুবদল নেতা আফজল শরীফ, শুভপুর উত্তর ইউনিয়ন যুবদলের আহবায়ক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন যুবদল নেতা মামুন মজুমদার, কাশিনগর ইউনিয়ন যুবদল নেতা মোতাহের হোসেন জাসিম, কাশিনগর উত্তর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহেল রানা, কনকাপৈত ইউনিয়ন যুবদল নেতা কাজী মহি উদ্দিন নয়ন, মুন্সিরহাট ইউনিয়ন যুবদল নেতা জাফর আহমেদ, আতর ইসলাম, গুণবতী ইউনিয়ন যুবদল নেতা আরিফ জিয়া, জামাল খন্দকার, আলকরা ইউনিয়ন যুবদল নেতা আবুল খায়ের স্বপন।
পৌর যুবদলের সদস্য সচিব বদিউল আলম খাঁ নোমান ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান রিপনের যৌথ সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ওসমান গণি, পৌর মৎস্যজীবিদলের আহবায়ক সুজন রানা, পৌর যুবদলের সদস্য শহীদুল ইসলাম, মোস্তফা, জসিম উদ্দিন খান, মহিন উদ্দিন, কাজী জালাল, মামুন হোসেন, রাসেল হোসেন, উজিরপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি কাদের, নজরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, মুন্সিরহাট ইউনিয়ন যুবদল নেতা মোঃ সোহাগ, কনকাপৈত ইউনিয়ন যুবদল নেতা আবদুর রহিম, পৌরসভার ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি কাজী রাব্বী, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবদুর রহিম, ৩নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক শিবলী খান, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ হোসেন, ৭নং ওয়ার্ড যুবদলের সদস্য আবদুল করিমসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায়, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদায় জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
