কুমিল্লার দুর্গাপুর থেকে ৯৩৮ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক।
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলার কোতোয়ালী থানাধীন দুর্গাপুর এলাকা হতে ৯৩৮ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে কুমিল্লা জেলার কোতোয়ালী থানাধীন দুর্গাপুর এলাকার একটি বাড়ীতে বিপুল পরিমান ফেনডিসিল দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে মজুদ করে রেখেছে।
![]() |
| জব্দকৃত ফেনসিডিল |
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল অদ্য ১১ মে ২০২৩ খ্রিঃ তারিখ সকালে কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন দূর্গাপুর এলাকার উল্লেখিত বাড়ীতে অভিযান পরিচালনা করে আনুমানিক ২৮,১৪,০০০/- (আটাশ লক্ষ চৌদ্দ হাজার) টাকা মূল্যের ৯৩৮ (নয়শত আটত্রিশ) বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ আবুল কাশেম (৪৬) বলে জানা যায়।


