Featured

1
এখানে সার্চ দিয়ে খবর খুজুন

চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা


চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীরহাট  ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবদুর রাজ্জাক। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইউনিয়নের বিএনপির আহবায়ক জালাল উদ্দিন মোল্লা। শুক্রবার বিকেলে স্থানীয় একটি মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবু ইউছুফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্যজীবিদলের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজু, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান,  মোঃ শাহ আলম মেম্বার, মোহাম্মদ বাচ্চু মিয়া,  ডাঃ শাহ জালাল, আব্দুল মন্নান মোল্লা, মাওলানা আবদুল হক, মোহাম্মদ সোলেমান মজুমদার, উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ দাউদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল নেতা আবদুল হালিম, ইউনিয়ন তাঁতীদলের সভাপতি অহিদুর রহমান, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল মৎস্যজীবিদল, তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কর্মী সম্মেলন শেষে ৭নং ওয়ার্ডে মোঃ শামসুল আলম মোল্লাকে সভাপতি, আবু তালেব চোট্টনকে সাধারন সম্পাদক, মহি উদ্দিন মোল্লাকে সাংগঠনিক সম্পাদক করে ৭নং ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।