Featured

1
এখানে সার্চ দিয়ে খবর খুজুন

চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু। মঙ্গলবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পৌর বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুনবী পাটোয়ারী নুরু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী শহিদুর রহমান, মোস্তফা কমিশনার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা মুন্সি জসিম, কাজী সামছুল হক, বাবুল মুন্সি, আবুল খায়ের, দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, ইলিয়াছ পাটোয়ারী, জামাল উদ্দিন, ইয়াছিন পাটোয়ারী, ইউসুফ চৌধুরী, পৌর কৃষকদল নেতা মমিনুল ইসলাম, ছালে আহম্মেদ পাটোয়ারী, আলকরা ইউনিয়ন বিএনপি নেতা ইসমাঈল হোসেন, জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপি নেতা আবদুর রশিদ চৌধুরী, চিওড়া ইউনিয়ন বিএনপি নেতা কাজী রকিব, শ্রীপুর ইউনিয়ন বিএনপি নেতা আলী আহমেদ, গুণবতী ইউনিয়ন বিএনপি নেতা মোঃ শাহজান মিয়াজী, কনকাপৈত ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল্লাহ বাচ্চু, চিওড়া ইউনিয়ন বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা মৎসজীবিদলের আহবায়ক আবদুর রাজ্জাক রাজু, উপজেলা তাঁতীদলের সাধারন সম্পাদক মামুনুর রশিদ দাউদ, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবদুর রহিম ভূঁইয়া জসিম, উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক আবদুর রহিম, পৌর ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম হোসেন অনিক, পৌর মৎস্য জীবিদলের আহবায়ক সুজন রানাসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া ও মিলাদ মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায়, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদায় জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।