Featured

1
এখানে সার্চ দিয়ে খবর খুজুন

লাকসামে একজনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ

লাকসামে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে পিটিয়ে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে। জানা গেছে ১১ মে লাকসাম পৌরসভার বাইনছাটিয়া গ্রামের একটি সেলু মেশিন ঘরে মেয়ে নিয়ে ফুর্তি করার সময় ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে আবুকে মেয়ে সহ আটক করে এলাকাবাসী। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ এলাকাবাসীর কবল থেকে আবু এবং ওই মেয়েকে উদ্ধার করে লাকসাম থানায় নিয়ে আসে এবং বিষয়টি মীমাংসা করে মেয়েকে মেয়ের বাড়িতে পাঠিয়ে দেয়। ওই ঘটনার রেশধরে ১৫ মে বিকেলে আবু তার দলবল নিয়ে পূর্বপেরুল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আমিনুল ইসলামকে জয়েন্ট পাইপ দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে গুরুতর আহত করেছে বলে আমিনুল ইসলাম অভিযোগ করেছে। আমিনুল ইসলাম লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসা নিয়েছে যার রেজি নং ৪৯২১/২৯ তাং ১৫/৫/২৩ ইং। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমিনুল ইসলাম বাদী হয়ে ১৫ মে সন্ধ্যায় লাকসাম থানায় অভিযোগ দিয়েছে। পুলিশ সরজমিন তদন্ত করে ব্যবস্থা নেবে বলে বাদী আমিনুল ইসলামকে জানিয়ে থানা থেকে বিদায় করে বলে আমিনুল ইসলাম জানায়। এ ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগটি হয়তো কোন অফিসারের কাছে আছে তদন্ত চলছে। এসআই শাকিব বলেন, ১১তাং সন্ধ্যায় খবর পেয়ে স্যারের নির্দেশে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। পরবর্তীতে ছেলে এবং মেয়েকে তাদের পিতা-মাতার জিম্মায় ছেড়ে দেওয়া হয়। ১৫ তারিখের মারামারি এবং অভিযোগের  বিষয়ে আমি কিছু জানি না।