Featured

1
এখানে সার্চ দিয়ে খবর খুজুন

চৌদ্দগ্রাম পৌরসভার ৯নং ওয়ার্ড যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার দিক-নির্দেশনায় পৌরসভার ৯নং ওয়ার্ড যুবদলের দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মোস্তফা কমিশনার। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান। বিশেষ বক্তা ছিলেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আশিকুর রহমান আশিক। বুধবার বিকেলে ৯নং ওয়ার্ডের নাটাপাড়ায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পৌর যুবদলের সদস্য মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব মোঃ বদিউল আলম খাঁ নোমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইয়াছিন সবুজ, মোঃ আবদুল কাদের, মোঃ বিল্লাল হোসেন। পৌর যুবদলের সদস্য মোঃ মামুন ও মোঃ মোস্তফার যৌথ সঞ্চালনায় অন্যান্যের উপস্থিত ছিলেন সৌদি আরবস্থ তায়েব বিএনপির সভাপতি কাজী নুরুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম হোসেন অনিক, পৌর কৃষকদলের সদস্য সচিব মোঃ ইউনুফ চৌধুরী, পৌর মৎস্যজীবিদলের আহবায়ক মাসুদ রানা সুজনসহ ৯নং ওয়ার্ডের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।