প্রেমিককে পিটিয়ে হত্যা,প্রেমিকার বাবা ও চাচাকে গ্রেফতার করেছে র্যাব
![]() |
প্রেমিকার বাবা ও চাচাকে গ্রেফতার করেছে র্যাব |
স্টাফ রির্পোটারঃ
কুমিল্লার আদর্শ সদর উপজেলার মধ্যম মাঝিগাছা গ্রামে মাহিন মিয়া (২০) নামে এক তরুণকে ডেকে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠে প্রেমিকার বাবা ও চাচার বিরুদ্ধে। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৭ মে) দুপুরের দিকে তার মৃত্যু হয়। সন্তানের মৃত্যুর কথা শুনে তার বাবা হিরন মিয়াও (৫০) মারা যান।
![]() |
| বামে মাহিন মিয়া (২০) ডানে হিরন মিয়া (৫০) |
ঘটনাটি জানাজানি হলে মেয়ের বাবা-চাচা ও পরিবারের লোকজন ঘরে তালা মেরে আত্মগোপনে চলে যান। এদিকে মাহিনের মা রোজিনা বেগম গত রবিবার রাতে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় প্রেমিকার বাবা ও চাচাকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব সূত্রে জানা গেছে, মামলার চার ঘণ্টার মধ্যে রবিবার রাতে কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে প্রধান আসামি মধ্যম মাঝিগাছা ফুল মিয়ার বাড়ির মৃত রঞ্জু মিয়ার ছেলে রওশন মিয়া ওরফে মুজা মিয়া (৪০) ও তার ভাই জাহাঙ্গীর মিয়াকে (৩২) গ্রেফতার করা হয়।
র্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, মেয়ের পরিবার প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেননি। এই নিয়ে ছেলেকে মানা করলেও প্রেম চালিয়ে যেতে থাকে। তাই ক্ষিপ্ত হয়ে হত্যা করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


