চৌদ্দগ্রামে ঘোলপাশা জাতীয় পাটির অফিস উদ্বোধন
চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামে ঘোলপাশা ইউনিয়ন জাতীয় পার্টির(জাফর)অফিস উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(১৬জুন)বিকেলে উপজেলার আমানগন্ডা বাজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশা।
ঘোলপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জামাল উদ্দিন মেম্বারের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খবির আহমদ মজুমদার, কাশিনগর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা লুৎফুর রহমান, গুনবতী ইউনিয়ন জাতীয় পার্টির নেতা দৌবাসি,
উপজেলা যুবসংহতির সভাপতি কাজী সহিদের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন গুণবতী ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মোহাম্মদ শাহিন, কাশিনগর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মাহবুব , ঘোলপাশা ইউনিয়ন জাতীয় পার্টির নেতা কুব্বাত আলী, নুরুল আমিন,ইউসুফ আলী, শাহজাহান, আব্দুল মতিন, হানু মিয়া, আবু তাহের আজিজুল হক, আলি আজগর , যুবসংহতির নেতা মিজানুর রহমান, আলী আকবর , ঘোলপাশা ইউনিয়ন ছাত্র সমাজের নেতা রায়হান মজুমদার, সজিব আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন ১২দলীয় জোট থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চৌদ্দগ্রামে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী নাহিদের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

