Featured

1
এখানে সার্চ দিয়ে খবর খুজুন

চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড যুবদলের পরিচিতি সভা অনুষ্ঠিত

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড যুবদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার।

শুক্রবার বিকেলে চিওড়া ইউনিয়নে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে চিওড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি কাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও চিওড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হাসান মনির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও চিওড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন মজুমদার মাসুম, চিওড়া ইউনিয়ন যুবদল নেতা মোঃ মাসুদ রানা।

চিওড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি জাকারিয়া লিটন ও চিওড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফারুক চৌধুরীর যৌথ সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য কামরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা ছাত্রদল নেতা অনিক চৌধুরী, চিওড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদল সভাপতি ও চিওড়া  ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মানিক মজুমদার, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম দাইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন, চিওড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও চিওড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ শাহজাহান মুরু, চিওড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও চিওড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ বাবলু, চিওড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও চিওড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাহিন শিকদার, সাধারণ সম্পাদক মোঃ ইউনুস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবু, চিওড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবদলের সাধারণ মোঃ ইব্রাহিম সাইফ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, চিওড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ, চিওড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ফিরোজ, চিওড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ সফিউল্লাহ মোহন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল মিয়াজী, চিওড়া ইউনিয়ন ছাত্রদল নেতা একে রিফাত চৌধুরী, ছাত্রদল নেতা মোঃ জাহেদ, চিওড়া ইউনিয়ন যুবদল নেতা অন্তর, সৈকত, রাজিব, আজম খান, রবিউল ইসলাম রাজু, মোঃ রোবেল, রবিউল হক, দ্বীন মোহাম্মদ ও চিওড়া ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।