চৌদ্দগ্রামের জগন্নাথদিঘী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে যুবদলের কমিটি গঠন

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে যুবদলের কমিটি গঠন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জগন্নাথদিঘী ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মনির হোসেন। শুক্রবার বিকালে জগন্নাথদিঘী ইউনিয়নে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন যুবদলের আহবায়ক আবদুর রহিম মজুমদারের সভাপতিত্বে, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ নুরুন নবী মানিক ও তৌহিদ উল্লাহ ভুইঁয়ার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা খাঁন, জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুহুরী, উপজেলা বিএনপি সদস্য মোঃ জাফর আহমেদ ভুইঁয়া, জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শহিদ উল্লাহ খোকন, জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন, জগন্নাথদিঘী ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক তারিন চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লতিফুল আলম মজুমদার, জগন্নাথদিঘী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান সুমন, একেএম এমদাদুল হাসান শহীদ, এনায়েত উল্লাহ চৌধুরী জুয়েল, শফিকুর রহমান সবুজ, আবু সায়েদ সোহাগ, শফিকুর রহমান, আবু নাসের স্বপন, পাবেল হাসান, মাইনুদ্দিন চৌধুরী, সোলেমান সেলিম, আবুল হোসেন, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রাশেদ, জগন্নাথদীঘি ইউিনয়েনর ৭ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুলসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
