লাকসামে ব্রাড এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
জাফর আহমেদঃ
৫ জুন ২৩ ইং লাকসামে বাংলাদেশ রুরাল এসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট (ব্রাড) এর বার্ষিক সাধারণ সভা ও ত্রৈবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ব্রাডের সভাপতি মোঃ আনিসুর রহমান আখন্দ এর সভাপতিত্বে ব্রাড এর খান্দানি মার্কেট প্রধান কার্যালয়ে ওই নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ননি (সহ সভাপতি),নির্বাহী কমিটির (সহকারি নির্বাহী) মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল আনোয়ার, এস,এম,খায়রুল আলম(সি,এফ,ও) ইস্টার্ন মেডিকেল কলেজ। পরবর্তীতে সাধারন পরিষদ সভায় উপস্থিত ছিলেন ব্রাডের সাধারণ ও নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং লাকসাম মডেল কলেজ( সাবেক ব্রাড মডেল কলেজের) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল জলিল। নির্বাহী কমিটির সভাটি পরিচালনা করেন ব্রাডের নির্বাহী পরিচালক/ সচিব ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত লাকসাম মডেল কলেজ (সাবেক ব্রাড মডেল কলেজ) এর গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম অধ্যক্ষ বশির আহমেদের সহধর্মিনী খোদেজা বেগম লীনা।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে বার্ষিক সাধারন সভা (এ জি এম) আরম্ভ হয়। আলোচনায় ব্রাডের কর্ম পরিকল্পনা এবং বার্ষিক প্রতিবেদন, বার্ষিক বাজেট, ব্রাডের বিভিন্ন আয়–ব্যয় এবং ব্রাডের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। বিশেষ করে ব্রাডের নব নির্বাচিত ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি সাধারণ পরিষদে অনুমোদন করা হয়। নবগঠিত লাকসাম মডেল কলেজ(সাবেক ব্রাড কলেজ) ভার প্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবদুল জলিল এর উপস্থাপনায় অনুষ্ঠানে কার্যকরী কমিটি ২০২৩–২০২৬ ইং পর্যন্ত তিন বছরের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয় মোঃ আনিসুর রহমান আখন্দ ও নির্বাহী সচিব হিসেবে নির্বাচিত হয় বীর মুক্তিযোদ্ধা মরহুম অধ্যক্ষ বশির আহম্মদের সহধর্মিণী খোদেজা বেগম লীনা ও অর্থ সচিব হিসেবে মোঃ শফিউল্লাহ নির্বাচিত হয়।

