চৌদ্দগ্রামে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আনসারদের সাথে ওসির মতবিনিময়
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কমিল্লার চৌদ্দগ্রাম শারদীয় দুর্গাপূজা উদযাপন সংক্রান্তে পূজায় ডিওটি পালনকারী আনসারদের সাথে মতবিনিময় করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।
তিনি পূজামন্ডপে আইনশৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে কিংবা দুর্গাপূজায় গুজব ছড়াতে না পারে সে জন্য কাজ করে যাচ্ছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। আনসার ভিডিপির সদস্যদের সঠিক ভাবে দায়িত্ব পালন করার আহবান জানান। এসময় আরো বক্তব্য রাখেন
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, উপজেলা ভারপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা আক্তার। উপজেলার একটি পৌরসভা ও তেরো ইউনিয়নে ২২ টি মন্ডপে এ বছর দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এতে ১৫২ জন আনসার ভিডিপির সদস্যদ দায়িত্ব পালন করবেন।


