বাগমারা উত্তর ইউনিয়ন(৭নং ওয়ার্ড) ছাত্রলীগের বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন
![]() |
| বাগমারা উত্তর ইউনিয়ন(৭নং ওয়ার্ড) ছাত্রলীগের বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন |
স্টাফ রিপোর্টার :
সংগঠনকে গতিশীল ও তৃণমূলকে শক্তিশালী করতে লালমাই উপজেলার ১নং বাগমারা উত্তর ইউনিয়নের আওতাধীন ৭নং ওয়ার্ড (উঃ ধনপুর, দঃ ধনপুর, মান্দারী, রাইপুর, দঃ জয়কামতা) ছাত্রলীগের বার্ষিক সম্মেলন ও নতুন কমিটি গঠন করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় ইউনিয়নের মান্দারী চৌমুহনীতে আয়োজিত বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন লালমাই উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ্ পরান সওদাগর, প্রধান বক্তার বক্তব্য রাখেন লালমাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি, বিশেষ বক্তার বক্তব্য রাখেন বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাছির উদ্দিন মির্জা।
![]() |
৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি এমরান হোসেন অপুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ'র সভাপতি সামছুল হক মুন্সী,সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সহ-সভাপতি আব্দুল বারিক, সাবেক সহ-সভাপতি শহিদ আহমেদ বাবুল, বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মেম্বার, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হাসান জাফর, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু তাহের, ৭নং ওয়ার্ড আ'লীগ সভাপতি শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম শফু বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের নবনির্বাচিত আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ।
বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের ১নং যুগ্ম আহবায়ক মোহাম্মদ নোমান হোসাইনের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা মৎস্যজীবীলীগের সদস্য সচিব বজলুর রহমান সোহাগ, লালমাই উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুবেল মির্জা, ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক ইদু মিয়া, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম, ওয়ার্ড যুবলীগ সভাপতি আবুল হোসেন, বাগমারা উত্তর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক রবিন মজুমদার, বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আজগর আলী আরজু, মেহেদী শাকিব, হাবিব মজুমদার, বাহার উদ্দিন, সদস্য সাজ্জাদ হোসেন ছোটন, মারুফ সিরাজী, এমদাদুল হক রিপাত সহ ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ।
পরে জহিরুল ইসলাম কে সভাপতি, জুয়েল আহম্মেদ কে সহ-সভাপতি, জাবেদ হাসান কে সহ-সভাপতি জাবেদ ইসলাম কে সাধারণ সম্পাদক, নূর মোহাম্মদ কে যুগ্ম সাধারণ সম্পাদক, মেহেদী হাসান কে যুগ্ম সাধারণ সম্পাদক, শরীফ উদ্দিন কে সাংগঠনিক সম্পাদক, মোস্তাফিজুর রহমান প্রচার সম্পাদক, রিফাত আহম্মেদ কে ক্রীড়া বিষয়ক সম্পাদক করে ৯ সদস্যের আংশিক কমিটির অনুমোদন করে আগামী ৭ দিনের মধ্যে ৯নং ওয়ার্ড ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে ইউনিয়ন ছাত্রলীগ বরাবর জমা দেওয়ার নির্দেশ দেয় ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম , ১নং যুগ্ম আহবায়ক মোহাম্মদ নোমান হোসেন ও যুগ্ম আহবায়ক নাহিদ ইমরান সুমন।




