Featured

1
এখানে সার্চ দিয়ে খবর খুজুন

লালমাইয়ে অ্যারাইজ আই এন এইচ ১৬০১৯ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

স্টাফ রিপোর্টারঃ

১৪ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নয়ের মাতাইনকোট উচ্চ বিদ্যালয় মাঠে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের উদ্যােগে আয়োজিত মাঠ দিবসে প্রান্তিক পর্যায়ের কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের চট্টগ্রাম বিভাগীয় রিজওনাল ম্যানেজার চন্দন কুমার মিত্র, লালমাই উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আব্দুল মান্নান মোল্লা, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড কুমিল্লার ট্যারিটোরি এক্সিকিউটিভ মোঃ ওবায়দুর রহমান, বায়ারের ডিস্ট্রিবিউটার স্থানীয় শানিচোঁ বাজারের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ, বায়ারের ফিল্ড অফিসার আব্দুল কাদের। 

অ্যারাইজ আই এন এইচ ১৬০১৯ ধানটির বিশেষত্ব হলো বাদামী গাছ ফরিং(BHP) ও পাতাপোড়া(BLB) সহনশীল, উফশী জাতের তুলনায় ফলন অনেক বেশি, চাল মধ্যম ও চিকন হয়ে থাকে, ধান গাছগুলো হেলে পড়ে না, এবং এর জীবনকাল ১২৫-১৩০ দিন হয়ে থাকে। 

স্থানীয় কৃষক শহিদুল ইসলাম প্রায় ৪০ শতক জমিতে এ ধানের চাষ করেন, তিনি বলেন, তিনি এ ধানের সকল বিশেষত্বগুলিই পরিলক্ষিত করেছেন এবং অন্যান্য ধানের তুলনায় প্রায় ২০-২৫ দিন পূর্বে ধান পেয়েছেন। এতে করে তিনি অন্য ফসল ফলাতে পারবেন। ফসলগুলো জুমের মাধ্যমে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে পরিদর্শন করেন বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল ইসলাম সহ বায়ারের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। 

এসময় মাঠ দিবসে স্থানীয় লোকজন ও প্রান্তিক পর্যায়ের কৃষকগণ উপস্থিত ছিলেন।