Featured

1
এখানে সার্চ দিয়ে খবর খুজুন

আবুল হোসেন আবু'র নেতৃত্বে বাগমারা উত্তর ইউনিয়ন(৭নং ওয়ার্ড) আওয়ামী যুবলীগের নেতাকর্মীবৃন্দ ঐক্যবদ্ধ।



স্টাফ রিপোর্টারঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  গতকাল ২০ নভেম্বর (সোমবার) বিকেলে বাগমারা উচ্চ বিদ্যালয়ে বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগ মতবিশ্বাসের সভার আয়োজন করে। 

৭ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি আবুল হোসেন আবুর নেতৃত্বে ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। 

উল্লেখ্য যে, সভায় বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়, সেখানে আবুল হোসেন আবু'কে যুগ্ম আহবায়ক করা হয়। 

আবুল হোসেন আবু বলেন, আগামী নির্বাচনে আবারও আওয়ামীলীগ ও লোটাস কামাল এমপি কে বিজয়ী করার লক্ষ্যে আমরা ৭ নং ওয়ার্ড যুবলীগ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দের নির্দেশ মোতাবেক কাজ করার জন্য প্রস্তুত আছি।