বাগমারা দারুত তাহযীব মহিলা মাদ্রাসার ১০ম বর্ষপূর্তি উদযাপন
![]() |
| মোনাজাত পরিচালনা করছেন মাদরাসা পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মাওলানা হোসাইন আহমেদ |
বর্ণাঢ্য ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে লালমাই উপজেলার জনপ্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাগমারা দারুত তাহযীব মহিলা মাদ্রাসার দশম বর্ষপূর্তি। এ উপলক্ষে শনিবার (২৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে চলে এই সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে মনোমুগ্ধকর কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত, আরবি ভাষায় বক্তব্য প্রদান, ইংরেজি ভাষায় কথোপকথন ও বক্তব্য প্রদান, বাংলা ভাষায় বক্তব্য প্রদান, কবিতা আবৃতি এবং ইসলামি সংগীত পরিবেশন করেন দারুত তাহযীব মহিলা মাদ্রাসা ও আল ইসরা বালক মাদ্রাসার শিক্ষার্থীরা।
মাদরাসার সিনিয়র শিক্ষক মোজাম্মেল ইবনে মোসলেমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক একুশে সংবাদের সম্পাদক ও লালমাই প্রেস ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি ড. শাহজাহান মজুমদার, নাথেরপেটুয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হুজ্জাতুল ইসলাম, মনোহরগঞ্জ ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জিনাত আলী, বাগমারা উত্তর আ'লীগের সভাপতি সামছুল হক মুন্সী,কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এমদাদুল হক মজুমদার, লালমাই উপজেলা আওয়ামী যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক নাছির মির্জা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাছুম বিল্লাহ মুহাজির।
২০১৩ সালে প্রতিষ্ঠিত হওয়া বাগমারা দারুত তাহযীব মহিলা মাদরাসায় বর্তমানে ২৭ শিক্ষকের তত্ত্বাবধানে নূরানী, নাজেরা, হিফজ ও কিতাব বিভাগে ৪৭৮ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং এখন পর্যন্ত প্রায় ৩ সহস্রাধিক শিক্ষার্থী এ মাদ্রাসায় ভর্তি হয়েছে। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাদরাসা পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মাওলানা হোসাইন আহমেদ।
এসময় সাপ্তাহিক লালমাই বার্তার প্রধান সম্পাদক ও দৈনিক কালেরকন্ঠের প্রতিনিধি জহিরুল ইসলাম জহির, লালমাই রিপোর্টারস ইউনিটির সাধারণ সম্পাদক আবু জাফর মোঃ সালেহ, লালমাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনির হোসেন, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক গাজী মামুনসহ সংবাদকর্মীগণ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

