পরতি ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
![]() |
| পরতি ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ |
কমিল্লার লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নস্থ পরতি ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে টেলি কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল এম.পি। তিনি বলেন, " এই অঞ্চলকে আমরা আলোকিত করতে চাই, আলোকিতো ইলেকট্রিসিটি দিয়ে নয়, শিক্ষার আলো দিয়ে আলোকিত করতে চাই। আপনাদের জীবন সুখী সমৃদ্ধি সুন্দর হউক আল্লাহর কাছে এই প্রার্থনাই করি"
লালমাই উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ইব্রাহিম খলিল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান শাহীন, অর্থমন্ত্রীর এপিএস কে.এম. সিংহ রতন,অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন মাদ্রাসার আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আবুল বাশার।
লালমাই উপজেলা আওয়ামী যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক ও ভুলইন দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক প্রভাষক আমান উল্লাহ আমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মতিন মোল্লা, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভুঁইয়া, দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পি, ভুলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, লালমাই উপজেলা আওয়ামী যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক লোকমান হোসেন, নাছির মির্জা, লালমাই উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগর, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি,সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহীন, ভুলইন দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমে আমন্ত্রিত অতিথি ও বিদায়ী শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়, পরে অতিথিদের বক্তব্য শেষে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রব, সহকারী শিক্ষক মাওলানা ইদ্রিস, মোঃ হারুনুর রশীদ, মাওলানা আব্দুল মান্নান ও ক্বারী সামছুল হককে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
পরে অনুষ্ঠান শেষে পরতি ফাজিল(ডিগ্রি) মাদ্রাসা ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে কাউছার মাহমুদ কে সভাপতি, ওমর ফারুক হৃদয় কে সাধারণ সম্পাদক ও জাহিদুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটির মৌখিক ঘোষণা দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগর ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি।
এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

