Featured

1
এখানে সার্চ দিয়ে খবর খুজুন

বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব

স্টাফ রিপোর্টারঃ

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে,স্মার্ট নাগরিক তৈরির প্রত্যয়ে বছরের প্রথম দিন  পহেলা জানুয়ারি সকালে লালমাই উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের  মাঝে নতুন বই বিতরণ করা হয়। 

 লালমাই উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশের সভাপতিত্বে বই উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান শাহীন। 

উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাফর আল-সাদেক। এসময় উপস্থিত ছিলেন বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি কামাল হোসেন মজুমদার, প্রধান শিক্ষক আহসান হাবিবসহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী অভিভাবকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মানজুরুল ইসলাম, পরে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরাও খুশি।

এছাড়া লালমাই উপজেলার পেরুল দক্ষিণের দোশারীচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কনকশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কনকশ্রী উচ্চ বিদ্যালয়, ভুলইন দক্ষিণ ইউনিয়নের ছোট শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলঘর উত্তর ইউনিয়নের তুলাতুলী বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়,ভুশ্চি সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগমারা উচ্চ বিদ্যালয়, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় বই উৎসবের মাধ্যমে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।