আল ইসরা ও দারুত্ তাহযীব মাদরাসায় ছবক প্রদান, পুরস্কার ও বই বিতরণ
স্টাফ রিপোর্টারঃ
বাগমারা দারুত্ তাহযীব মহিলা মাদরাসা ও আল ইসরা বালক মাদরাসায় ছবক প্রদান, বার্ষিক পুরস্কার বিতরণ ও নতুন বই বিতরণ করা হয়েছে।
পহেলা জানুয়ারি (সোমবার) সকালে দারুত তাহযীব মহিলা মাদরাসা মিলনায়তনে আয়োজিত ছবক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাছুম বিল্লাহ মুহাজির।
মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা শাহাদাত হোসেনের সঞ্চালনায় ছবক প্রদান করেন হাফেজ মোঃ নরুল আবসার। এসময় নাজেরা বিভাগ সম্পন্ন করে হিফজ্ বিভাগে ছবক নেয় জান্নাতুল মাওয়া, মোসাঃ মীম আক্তার ফাতিমা, মোসাঃ ইসরাত জাহান,মরিয়ম আক্তার, জান্নাতুল নাছরিন ও আফরিন সুলতানা আঁখি। ছবক শেষে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন মাদরাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
এর আগে আল-ইসরা বালক মাদরাসায় ছবক প্রদান করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাছুম বিল্লাহ মুহাজির। পরে ছাত্রদের নতুন বই বিতরণ করা হয়। বছর প্রথম দিনে নতুন বই পেয়ে আনন্দে মেতে উঠে মাদরাসার শিক্ষার্থীরা।
উল্লেখ্য যে, চলতি বছরে ১০ম বর্ষে পদার্পন করেছে লালমাই উপজেলার জনপ্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাগমারা দারুত তাহযীব মহিলা মাদরাসা।
২০১৪ সালে প্রতিষ্ঠিত হওয়া বাগমারা দারুত তাহযীব মহিলা মাদরাসায় বর্তমানে ২৭ শিক্ষকের তত্ত্বাবধানে নূরানী, নাজেরা, হিফজ ও কিতাব বিভাগে ৪৭৮ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং চলতি বছরে প্রায় ৩ শতাধিক নতুন শিক্ষার্থী মাদরাসায় ভর্তি হয়েছে।

