Featured

1
এখানে সার্চ দিয়ে খবর খুজুন

বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বরকতউল্লা বুলু

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সম্মেলনে দলটির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াৃই দেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত স১ম্মেলনে তিনি বলেন, স্বাধীনতার ৃ দেওয়ার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্ত্রী খালেদা জিয়াকে একটি চিঠি পাঠান। তাতে লেখা ছিল সন্তানদের নিয়ে আত্মগোপনে চলে যেতে। পরে পাক বাহিনী তাঁকে দুই সন্তানসহ গ্রেপ্তার করে ক্যান্টনমেন্টে নিয়ে যায়। দীর্ঘ সময় সেখানে বন্দী থাকার অভিজ্ঞতার কারণে বেগম জিয়াকে তিনি দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, শহীদ জিয়াউর রহমান যদি দল গঠন না করতেন, বাংলাদেশ হয়তো সিকিমের মতো একটি অঙ্গরাজ্যে পরিণত হতো। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একমাত্র ভরসা বিএনপি।

সম্মেলনে জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, যাঁরা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে অবস্থান করেছিলেন, তাঁদের কাছ থেকে সৎ রাজনীতির আশা করা যায় না। বেহেশতে কে যাবে তা আল্লাহ নির্ধারণ করবেন—কোনো ব্যক্তি বা গোষ্ঠী নয়।

তিনি আরও দাবি করেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে কোনো স্থায়ী উন্নয়ন সম্ভব নয়। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে দেশ ঋণের বোঝা থেকে মুক্তি পাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল কাইয়ুম এবং পরিচালনা করেন সদস্যসচিব সফিউল আলম। প্রধান বক্তা ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর-রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।

সম্মেলনের শেষে রেজাউল কাইয়ুমকে সভাপতি এবং সফিউল আলম রায়হানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।