Featured

1
এখানে সার্চ দিয়ে খবর খুজুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত, এবার দুই শিক্ষার্থীকে বলাৎকারে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক

কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল (৩০) আবারও গুরুতর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। জামিনে মুক্ত থাকা অবস্থায় তিনি দুই শিক্ষার্থীকে বলাৎকার করেছেন বলে জানা গেছে। ঘটনা প্রকাশ্যে আসার পর স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

গত শুক্রবার (২৯ আগস্ট) এ ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বুড়িচং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। থানার ওসি আজিজুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ২৫ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে মাদ্রাসার অন্য শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়লে অভিযুক্ত শিক্ষক দুই ছাত্রকে অফিসকক্ষে ডেকে নেন। প্রথমে মালিশ করার কথা বললেও পরে জোরপূর্বক বলাৎকার করেন বলে অভিযোগ রয়েছে। শিক্ষার্থীরা বিষয়টি পরিবারের কাছে জানালে বৃহস্পতিবার রাতে তাদের অভিভাবকরা স্থানীয়দের সহযোগিতায় ইব্রাহিম খলিলকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ পরে তাকে থানায় নিয়ে যায়।

ওসি আজিজুল হক জানান, এর আগেও অভিযুক্তের বিরুদ্ধে দেবিদ্বার থানায় একটি ধর্ষণ মামলা ছিল। সেখান থেকে জামিনে মুক্ত হওয়ার পর তিনি নতুন এ ঘটনায় জড়ালেন। বর্তমানে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক