Featured

1
এখানে সার্চ দিয়ে খবর খুজুন

লাকসামে আব্দুল জলিল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গাজীমুড়া আল আমিন স্পোর্টিং ক্লাবের জয়

লাকসাম প্রতিনিধি:

কুমিল্লার লাকসাম প্রেসক্লাব আয়োজিত ভাষা সৈনিক সাংবাদিক আব্দুল জলিল স্মৃতি হোন্ডা-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে লাকসাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে গাজীমুড়া আল আমিন স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে ৮-৭ গোলে নোয়াখালীর সোনাইমুড়ী খেলোয়াড় কল্যাণ সমিতিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সোনাইমুড়ী খেলোয়াড় কল্যাণ সমিতির সৌরভ। আর টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরস্কার অর্জন করেন বরুড়া বর্ণমালা ফুটবল একাডেমির মাহফুজুর রহমান।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন সাংবাদিক নুর উদ্দিন জালাল আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম ফেয়ার হেলথ হাসপাতালের ভাইস-চেয়ারম্যান মীর মো. আবু বকর সিদ্দিক, উপজেলা যুবদলের সভাপতি জিল্লুর রহমান ফারুক, পৌর যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলাম খোকন, সাবেক কাউন্সিলর ও ক্রীড়ানুরাগী ইসমাইল হোসেন, লাকসাম প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মান্নান, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম শাহীন, দপ্তর সম্পাদক আবুল হোসেন বাবুল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আফরাতুল করিম রিমু, সদস্য শহিদুল ইসলাম, আব্দুর রশিদসহ মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সদস্যরা।

হাজারো দর্শক খেলা উপভোগ করেন। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন আরিফুর রহমান। তাকে সহায়তা করেন মিজানুর রহমান ও আব্দুল হান্নান। ম্যাচ কমিশনার ছিলেন এনায়েত উল্লাহ হেজাজি এবং ধারাভাষ্য দেন মোশারফ হোসেন ফারুক। উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।