Featured

1
এখানে সার্চ দিয়ে খবর খুজুন

লাকসামে ইয়াবাসহ স্থানীয় নেতা আটক, ৬ মাসের কারাদণ্ড

 

লাকসাম প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে ইয়াবাসহ আটক এক স্থানীয় নেতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার রাতে যৌথবাহিনীর অভিযানে আজগরা ইউনিয়নের আশকামতা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. হাছান (৪৫) কে আটক করা হয়। পরে বৃহস্পতিবার (২৮ আগস্ট) তাকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়।

লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা জানান, আটক ব্যক্তি মাদক রাখার দায় স্বীকার করায় আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, সাজা ঘোষণার পর দণ্ডপ্রাপ্তকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।