কুমিল্লার লালমাইয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা শান্ত গ্রেফতার
কুমিল্লার লালমাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম শান্ত (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) রাতে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের চেঙ্গাহাটা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরদিন বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম।
তিনি জানান, সদর দক্ষিণ মডেল থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া একটি মামলায় সাইফুল ইসলাম শান্তকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাকে সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া শান্ত চেঙ্গাহাটা গ্রামের মরহুম শাহ আলমের ছেলে। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ছিলেন।

