Featured

1
এখানে সার্চ দিয়ে খবর খুজুন

লাকসামে কারাতে বেল্ট ও সার্টিফিকেট প্রদান

রিয়াদ ভূঁইয়া , লাকসাম (কুমিল্লা):

লাকসাম উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত লাকসাম উপজেলা কারাতে একাডেমি আয়োজিত কারাতে বেল্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান ২০২৫ শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও একাডেমির সভাপতি জনাব নার্গিস সুলতানা। তিনি বলেন, “আমি কারাতে শিখতে চেয়েছিলাম কিন্তু তোমাদের মতো সুযোগ পাইনি। বিশেষ করে মেয়েদের জন্য কারাতে অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এটি আত্মবিশ্বাস ও আত্মরক্ষার শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি একাডেমির সার্বিক উন্নয়নে সহায়তার আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল-আমিন, প্রাণিসম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদ উল্লাহ সবুজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী হিরা প্রমুখ। সভাপতিত্ব করেন লাকসাম শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষক মোসলেউদ্দিন নোমান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বেল্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয় এবং চিত্তাকর্ষক কারাতে প্রদর্শনী সবাইকে মুগ্ধ করে।

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠান লাকসামের ক্রীড়া অঙ্গনে নতুন উদ্দীপনা যোগায়।