Featured

1
এখানে সার্চ দিয়ে খবর খুজুন

লালমাইয়ে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে মতবিনিময় সভা

রুবেল মজুমদার, লালমাই।।

লালমাই উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকালে স্থানীয় হোটেল আগমনের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, শরীরচর্চা শিক্ষক এবং এনটিআরসিএর মাধ্যমে নবনিযুক্ত শিক্ষকরা অংশগ্রহণ করেন।

সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ সভাপতিত্ব করেন এবং দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও হরিশ্চর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ডা. আহমেদ সালেহ, কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রাক্তন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) ও বাগমারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম এবং বরুড়া উপজেলার প্রাক্তন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম।

বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও দায়িত্ববোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা নবনিযুক্ত শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি আন্তরিক হয়ে মানসম্মত শিক্ষা প্রদানে মনোযোগী হওয়ার আহ্বান জানান।