Featured

1
এখানে সার্চ দিয়ে খবর খুজুন

লাকসামে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার : ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

লাকসাম প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসামে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় সূত্রে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম সেনা ক্যাম্পের একটি টিম উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলার গুন্তি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াসিন মিয়া (২৫), পিতা-ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা এবং একটি রেডমি মোবাইল ফোন উদ্ধার করা হয়।


ঘটনাস্থলেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ইয়াসিন মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করায় বাংলাদেশ সেনাবাহিনী ও লাকসাম থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে উপজেলা প্রশাসন। জনস্বার্থে মাদক নির্মূলে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় মাদকের প্রভাব বৃদ্ধি পাচ্ছিল। এই অভিযান মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী। উল্লেখ্য, লাকসামের বিভিন্ন এলাকায় মাদক, জুয়া ও চাঁদাবাজি নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান জোরদার করা হয়েছে।