কুমিল্লায় দৈনিক মুক্ত খবরের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় দৈনিক মুক্ত খবরের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৩ মে) কুমিল্লা নগরীর কবি নজরুল ইনস্টিটিউট এর হলরুমে কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ওমর ফারকী তাপসের সঞ্চালনায় ও দৈনিক মুক্ত খবরের কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আঞ্চলিক শ্রম দপ্তরের উপ- পরিচালক মোঃ মনিরুজ্জামান মিয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে দৈনিক বাংলার আলোড়ন এর প্রধান সম্পাদক ও কুমিল্লা প্রেসক্লাবের সহ- সভাপতি রফিকুল ইসলাম, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহবুব রহমান, কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি জুনায়েদ শিকদার তপু, সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা মজুমদার, সময় টিভির স্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক বাহার রায়হান, কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান তথ্যপ্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক ও দৈনিক আজকের জীবন পত্রিকার প্রতিনিধি নেকবর হোসেন, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি ও বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু উপস্থিত ছিলেন। এছাড়াও দৈনিক মুক্ত খবরের পাঠক, বিজ্ঞাপনদাতা, ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা দৈনিক মুক্ত খবরের ও জেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিক এর উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

