নাঙ্গলকোটে পানিতে ডুবে ২ ছাত্রীর মৃত্যু
![]() |
| ফাইল ফটো |
নাঙ্গলকোট প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের একটি মাছের প্রেজেক্টে পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রী তানিশা আক্তার (১০) ও তানহার (১০) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ মে) দুপুর ১টার দিকে ইউনিয়নের দাসনাইপাড়া ইটালিয়া মৎস্য প্রজেক্টে এ ঘটনা ঘটে।
তানিশা ইউনিয়নের শ্রীরামপুর পূর্বপাড়া গ্রামের প্রবাসী জামাল উদ্দিনের মেয়ে এবং তানহা একই গ্রামের কৃষক জসিম উদ্দিনের মেয়ে। তারা দাসনাইপাড়া গ্রামের হাবিবুল্লাহ নুরানি মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী। তারা দুজন সম্পর্কে চাচাতো - জেডাতো বোন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারা দু’জন দাসনাইপাড়া ইটালিয়া মৎস্য প্রজেক্টে গোসল করতে যায়। বাড়ির লোকজন তাদের না পেয়ে খোঁজাখুঁজি করে। এর একপর্যায়ে তারা তাদের মৎস্য প্রজেক্টে ভাসতে দেখে। তাদেরকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ধারণা করছে, প্রজেক্টের গভীর গর্তে পড়ে তাদের মৃত্যু হয়েছে।

.jpeg)