Featured

1
এখানে সার্চ দিয়ে খবর খুজুন

লালমাইয়ে ৫ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

সংবাদদাতাঃ 

১০ মে (বুধবার) বিকালে লালমাই থানার উপ-পরিদর্শক মোঃ  নাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পেরুল উত্তর ইউনিয়নের শানিচোঁ ( কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক) থেকে ৫ কেজি গাঁজাসহ দুজন নারীকে আটক করেন। 

আটককৃতরা হলেন, রুবিনা বেগম (৩৬) পিতা হাবিব, মাতা বানেরা বেগম সাং নন্দনগাছি হাবিবপুর থানা চারঘাট জেলা রাজশাহী ও  জুলী বেগম  (২৪) পিতা আঃ জলিল মাতা হাজেরা বেগম সাং দরগারপার থানা পাঁচ বিবি জেলা জয়পুর হাট।

এঘটনায় উপ-পরিদর্শক মোঃ নাজিম উদ্দিন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে লালমাই থানায় মাদক আইনে মামলা রুজু করেছেন।